কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অফিসার ক্যাডেট নিচ্ছে নৌবাহিনী

নৌবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত
নৌবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীটির অফিসার ক্যাডেট পদে ২০২৫-এ ব্যাচে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী ব্যাচের নাম : ২০২৫-এ অফিসার ক্যাডেট ব্যাচ পদের নাম : যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার

শিক্ষাগত যোগ্যতা : ক. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

খ. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা বয়সসীমা : ০১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। উচ্চতা : পুরুষের ক্ষেত্রে ১৬২.৫ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৭.৪৮ সেন্টিমিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ওজন : পুরুষের ক্ষেত্রে ওজন ৫০ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি। বুকের মাপ : পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) এবং সম্প্রসারিত ৮১ সেন্টিমিটার (৩২ ইঞ্চি) আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ৭১ সেন্টিমিটার (২৮ ইঞ্চি) এবং সম্প্রসারিত ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি)। বৈবাহিক অবস্থা : প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

অনলাইনে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম দিকে APPLY NOW-এ ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে যেকোনো ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ছাড়া ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার, ফরম কমিশন-১এ (পূরণকৃত আবেদন ফরম) এবং পারসোনাল ইনফরমেশন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময় প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল-আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী কল-আপ লেটার ও ফরম ডাউনলোড করতে ব্যর্থ হন, তবে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নম্বর দিয়ে ওয়েবসাইটে আবারও সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বরে অথবা ০১৭৯১-৯৯৯ ০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করুন।

বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ : পরিচালক, পারসোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২- ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫, হেল্পলাইন: ০১৭৬৯ ৭০২ ২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮ টা)। ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd আবেদনের শেষ সময় : ৩১ মার্চ ২০২৪

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X