কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

উদ্ধার অভিযানে পুলিশ। ছবি: সংগৃহীত
উদ্ধার অভিযানে পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সিয়া সৈকতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তার ১৫ বছর বয়সী মেয়ে। নিহতরা হলেন সেলিনা রহমান এবং তার মেয়ে সামিহা রহমান।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোলচেস্টারের কাছে সি ভিউ হলিডে পার্কসংলগ্ন ওয়েস্ট মার্সিয়া সৈকতে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন পানিতে বিপদে পড়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

প্রতিবেদন অনুযায়ী, চল্লিশোর্ধ্ব শিক্ষক সেলিনা রহমান ও তার মেয়ে সামিহা পরিবারের সঙ্গে গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। পানিতে বিপদে পড়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে মা-মেয়ে দুজনই স্রোতে তলিয়ে যান এবং পরে তাদের মৃত্যু হয়।

নিহত সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির যুব সংগঠন যুবদল ইউকের সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাত বছর বয়সী এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং দুজনের আঘাত গুরুতর নয়।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওয়েস্ট মার্সিয়া কোস্টগার্ড রেসকিউ টিম ঘটনাটিকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X