কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ককরোচ পার্টির বিক্ষোভ

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ভারতে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে শিক্ষা সচিব বিনীত যোশিকে (বাঁয়ে) অপসারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত
ভারতে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে শিক্ষা সচিব বিনীত যোশিকে (বাঁয়ে) অপসারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতজুড়ে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিনীত যোশিকে এবার পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সরকারি এই রদবদলে আরও ১৩টি নতুন নিয়োগ এবং চার কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন। দেশটির ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উদাসীনতা দেখানোর কারণেই শিক্ষা সচিবকে বদলি করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উদাসীনতার কারণে শিক্ষা সচিবকে সরিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের পাশাপাশি যারা অবহেলা বা উদাসীনতা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাই মোদির গ্যারান্টি।’

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালতও গঠন করা হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদি এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

কালবেলা/এএমএম/এমএসকেএম/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১০

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৩

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৪

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৫

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৬

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৭

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৮

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৯

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

২০
X