কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ
১০ জুলাই

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইতিহাসের এই দিনে। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রতিদিনই কিছু না কিছু ঘটতে থাকে। বর্তমানের সব ঘটনাবলি এক সময় অতীতে পরিণত হয়। এই ঘটনাবলির মধ্যে কিছু ঘটনা আবার লেখা হয়ে যায় ইতিহাসের পাতায়। যেগুলো পরবর্তী প্রজন্মকে পথ দেখায়। যা কখনো কখনো কাজে লাগে ব্যক্তিত্ব পরিবর্তনে, আবার কখনো বা কাজে লাগে নতুন কোনো ইতিহাস গড়তে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

শুক্রবার (১০ জুলাই ২০২৬)। ইতিহাসের পাতায় দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। এই দিনে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন, জন্ম নিয়েছেন কিংবদন্তি বিজ্ঞানী নিকোলা টেসলা।

পাশাপাশি রয়েছে বহু স্মরণীয় ঘটনা, বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যুদিন।

উল্লেখযোগ্য ঘটনাবলি:

৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ আইসল্যান্ড আবিষ্কার করে।

১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

১৫২৬ - পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।

১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।

১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।

১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৫৭ - মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত।

১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।

১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷

১৯৫৭ - ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপণ করা হয়।

১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল করপোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।

১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।

জন্ম:

১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস।

১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা।

১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।

১৮৭১ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।

১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ।

১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার।

১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।

১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ‘দক্ষিণী’ প্রতিষ্ঠাতা।

১৯২৫ - মাহাথির বিন মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, ‘দ্যা রেইপ অব বাংলাদেশ’ খ্যাত লেখক।

১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।

১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।

১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান।

১৯৫০ - পারভিন সুলতানা, পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীত গায়িকা।

১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট।

১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X