কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শনিবার। রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

তবে নির্বাচন ঘিরে দ্বিমুখী অবস্থান নিয়েছে সংগঠনের দু’টি অংশ। নির্বাচন বর্জনের আহ্বানে বিভ্রান্ত না হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির একটি অংশ। অপরদিকে এটিকে ‘একতরফা’ নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে আরেক পক্ষ।

নির্বাচন বর্জনের আহ্বানের প্রেক্ষিতে বিভ্রান্ত না হয়ে ভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নির্বাচনে প্রথম ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, একটি পক্ষের নির্বাচন বর্জনের ঘোষণা দুঃখজনক। বিএফএর নির্বাচন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশন নির্ধারিত বিধি-বিধান ও তফসিল অনুসরণ করে নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আপত্তি, অভিযোগ ও প্রতিকার চাওয়ার সুযোগ ছিল এবং এখনও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি বা খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচন প্রক্রিয়া আইনানুগভাবেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

অপরদিকে নির্বাচনে সভাপতি প্রার্থী মোর্শেদ মিল্টন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সকল সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ জানান তিনি।

তার দাবি, ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপে এমন কিছু অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি মনে করেন, বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিএফএর সদস্যদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থ, ভোটার ও সদস্যদের প্রতি এই নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X