কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

ইনসুলিন ইনজেকশন ‘আউইক্লি’। ছবি : সংগৃহীত
ইনসুলিন ইনজেকশন ‘আউইক্লি’। ছবি : সংগৃহীত

সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ইনজেকশন ‘আউইক্লি’ ভারতের বাজারে এনেছে ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক। প্রতিদিন ইনসুলিন নেওয়ার বিকল্প হিসেবে নতুন এ ওষুধটি বাজারজাত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ‘আউইক্লি’ বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত সপ্তাহে একবার গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদি ইনসুলিন। এটি প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হবে। খবর রয়টার্সের।

নোভো নরডিস্ক জানিয়েছে, এই ইনসুলিন ব্যবহারে বছরে ৩৬৫টি ইনজেকশনের পরিবর্তে মাত্র ৫২টি ইনজেকশন নিলেই চলবে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদ্বোধনী অনুষ্ঠানে নোভো নরডিস্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বিক্রান্ত শ্রোত্রিয়া জানান, ৭০ ইউনিটের এক সপ্তাহের ডোজের দাম রাখা হয়েছে ২৬১ রুপি। এটি দুটি সংস্করণে পাওয়া যাবে। ১ মিলিলিটারের (৭০০ ইউনিট) দাম ২ হাজার ৬১১ রুপি এবং ৩ মিলিলিটারের (২ হাজার ১০০ ইউনিট) দাম ৭ হাজার ৮৩৩ রুপি।

নোভো নরডিস্কের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ১০ কোটি ১০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া আরও প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিসে ভুগছেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ইনজেকশনের ভয়, ব্যথার আশঙ্কা এবং ব্যয়ের কারণে ভারতে রোগীরা গড়ে ৭ থেকে ৯ বছর দেরিতে ইনসুলিন নেওয়া শুরু করেন।

বিক্রান্ত শ্রোত্রিয়া বলেন, বর্তমানে ভারতে প্রায় ৬০ লাখ মানুষ ইনসুলিন ব্যবহার করছেন। অদূর ভবিষ্যতে এই সংখ্যা ৯০ লাখে পৌঁছাবে বলে তাদের ধারণা, যা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

‘ইনসুলিন আইকোডেক’ নামে পরিচিত ‘আউইক্লি’ চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুমোদন পায়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশেও এটি অনুমোদিত হয়েছে। সপ্তম দেশ হিসেবে ওষুধটি ভারতের বাজারে আনা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১০

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১১

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১২

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৩

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৪

বেদনার আকাশ

১৫

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৬

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৭

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৮

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৯

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

২০
X