কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫৭ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দিনটি কেমন যাবে, রাশিফলে জেনে নিন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ রোববার, ৭ জুলাই ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই ঈদের আগের দিনের রাশিফল-

মেষ : দিনের মধ্যভাগে সুখবর রয়েছে আপনার জন্য। বাড়ির সদস্যদের কাছ থেকে বেশ সহযোগিতা পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি মন দিয়ে কাজ করবেন। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : কোনো আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসবে। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন। ভালো লাভ হতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে স্বাস্থ্যও।

মিথুন : দূরের ভ্রমণের আগে সতর্ক হবেন। প্রেমের জীবন খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। বিবাহসংক্রান্ত ব্যাপারে ভালো সুযোগ আসবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।

কর্কট : ব্যবসায়ে বন্ধকে অগাধ বিশ্বাস করবেন না। সকালের দিকে অযথা ব্যয় হতে পারে। এক কাজ বারবার চেষ্টা করেও ব্যর্থ হবেন। শরীরের সামান্য কষ্টও অবহেলা করবেন না। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায়ের ব্যাপারে সুখবর পাবেন।

সিংহ : সঞ্চয়ে মনোযোগ দিন। শিক্ষকদের জন্য আগামী কয়েকদিন শুভ সময়। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুবই ভালো কাটবে।

কন্যা : দিনশেষে অর্থ লাভের যোগ রয়েছে আপনার ভাগ্যে। ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসেবে। খরচ বাড়তে পারে। সংগীতশিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ করবেন। স্বামীর কোনো কাজে শান্তি পাবেন। সারাদিন আর্থিক চাপ থাকবে। তুলা : কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে। পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি আজ কোথাও পিকনিকের ব্যবস্থা করতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। বৃশ্চিক : বিবাহিত জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। যারা কোনো জমি বিক্রি করতে চাইছিলেন তারা আজ একজন ভালো ক্রেতার সন্ধান পাবেন এবং লাভবান হবেন। প্রেমে আনন্দ লাভ। সব চেয়ে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। ধনু : বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর আক্রমণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। মন থেকে আজ নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। আর্থিক দিক থেকে দিনটি নিঃসন্দেহে ভালো। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। যারা তাদের ভালোবাসার মানুষটির সঙ্গে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় উপহার পাবেন। মকর : কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন। প্রতিটি কাজ করার আগে আত্মবিশ্বাস বজায় রাখুন। অচেনা ব্যক্তিদের কাছ থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তানের বিবাহে কোনও সমস্যা দেখা দিলে, তা সমাধানের জন্য বাবার পরামর্শ নেবেন। কুম্ভ : আজ অফিসে ধৈর্যসহকারে কাজ করুন। অফিসে ধৈর্য ধরে ও সংযমী হয়ে সমস্ত সমস্যার সমাধান করবেন। প্রেম জীবন ভালো থাকবে। ব্যবসায় নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে নতুনত্ব আনবেন। ছাত্রছাত্রীরা অসম্পূর্ণ লক্ষ্য পূরণের জন্য শিক্ষকদের সাহায্য নেবেন। বহুদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকলে তা পূরণ করার জন্য প্রস্তুত থাকুন।

মীন : শারীরিক সমস্যা বাড়বে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়ম করে। মীন রাশির জাতকরা আজ নিজের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আজ কোনো সুসংবাদ পেতে পারেন। আপনার সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। মা-বাবার সেবায় রাত কাটাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১০

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১১

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১২

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১৩

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৫

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৬

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৭

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৮

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

২০
X