কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:১৮ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি: সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের অনুরোধ থাকলে হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শাফাক নিউজের।

মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউসে আউনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং লেবাননের অনেক সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তার দাবি, কিছু সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে।

ট্রাম্প বলেন, জোসেফ আউন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন। দীর্ঘদিন ধরে লেবাননের সঙ্গে অবিচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটিকে প্রাপ্য সম্মান দেওয়া হবে।

হিজবুল্লাহর সঙ্গে আলোচনা করবেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘লেবাননের প্রেসিডেন্ট যদি চান, তাহলে আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলব।’

তিনি আরও জানান, হিজবুল্লাহ খালি করে যাওয়া গ্রামগুলোতে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং দক্ষিণ লেবাননে প্রস্তাবিত একটি পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চলের (পাইলট জোন) বিষয়েও আলোচনা হবে।

ট্রাম্পের দাবি, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা হিজবুল্লাহ-সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে আগ্রহী এবং তিনি মনে করেন, এ উদ্যোগ কার্যকর হতে পারে।

অন্যদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যকার বৈরিতার স্থায়ী অবসানই তার সরকারের লক্ষ্য। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং লেবাননের জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন কামনা করেন।

এর আগে চলতি সপ্তাহে ওয়াশিংটনে আউন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েলের মধ্যে ত্রিপক্ষীয় কাঠামোগত চুক্তি বাস্তবায়ন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে আলোচনা হয়।

কালবেলা/এফএফ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X