কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ০৪ জুলাই ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

৯৫৪ - সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন। ১১৮১ - ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায় । ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন। ১৫৭৮ - আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়। ১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় । ১৮৭০ - লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১৮৮৫ - উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়। ১৮৮৬ - কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয় । ১৯০৪ - ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশীর ভাগই হাস্য রসাত্বক, বিনোদন ও সমালোচনা ধর্মী লেখা প্রকাশিত হত। ১৯০৬ - ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন। ১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে। ১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে। ১৯৩৫ - ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ। ১৯৪০ - ইতালীয় সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে। ১৯৬৪ - দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়। ১৯৭২ - উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন। ১৯৮৮ - পাকিস্তানের সংগ্রামী ব্যক্তিত্ব ও খ্যাতনামা আলেম আল্লামা সাইয়্যেদ আরেফ হোসেন হোসেইনী পেশোয়ার শহরে উগ্রপন্থী ও সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেন। ২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।

জন্ম

১৯২৯ - ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত। ১৯২৯ - ভারতীয় গায়ক ও অভিনেতা কিশোর কুমার। ১৮৫৯ - নোবেলজয়ী নরওয়েজীয় কথাশিল্পী ক্যুট হামসুন। ১৯৬১ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান বারাক ওবামা। ১৯৬৫ - সুইডেনের প্রধানমন্ত্রী ইয়ন্ ফ্রেদ্রিক রাইনফেল্ৎ।

মৃত্যু

১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি। ১৮৭৫ - ডেনিশ লেখক ও রূপকথা-সংগ্রাহক হানস ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। ১৯২৮ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলী। ১৯৪৮ - পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক। ১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X