কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

৬ সেপ্টেম্বর, কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী : ১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়। ১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন। ১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়। ১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু। ১৯০৫ - আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়। ১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়। ১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়। ১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম : ১৭৬৬ - জন ডাল্টন, একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। ১৮০৮ - আব্দুল কাদের আল-জাজায়িরি, আলজেরিয়ার জিহাদ-লড়াই করার একজন মুজাহিদ। ১৮৬০ - জেন অ্যাডামস, একজন সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক। ১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। ১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী। ১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী। ১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। ১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। ১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। ১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। ১৯১৮ - জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। ১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷ ১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার। ১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক। ১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। ১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার। ১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে। ১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী। ১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু : ১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। ১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। ১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ। ১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক। ১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। ১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। ১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। ১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। ২০১৭ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১০

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১২

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৩

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৫

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৮

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৯

‘আমরা সবাই মেসিকে মিস করব’

২০
X