কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তি হতে যাওয়ায় বিশ্ববাজার অনেক খুশি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইরানের সঙ্গে সমঝোতা কাঠামোকে খুবই শক্তিশালী বলে মন্তব্য করেন।

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি খুবই শক্তিশালী একটি চুক্তি। যদিও এখনো কেউ পুরো বিষয়টি জানে না।

তিনি বলেন, এই সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। যারা সবচেয়ে বেশি খুশি, তারা হলো বাজারের অংশগ্রহণকারীরা।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে; এমন খবর নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই। তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X