কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ এএম
অনলাইন সংস্করণ

৬ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অতীতের সবকিছুই ইতিহাস। আর এ ইতিহাসের সূচনা হয় নানা ঘটনার মধ্য দিয়ে। তেমনি ঘটে যাওয়া আজকের এই দিনের অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এমন চাওয়াকে মাথায় রেখে আমাদের নিয়মিত আয়োজন ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া সব ঘটনা।

আজ বুধবার, ৬ নভেম্বর ২০২৪। ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান বিষয়।

ঘটনাবলি:

১৯৭৫ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৬৩ - নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিংয়ে নেয়। ১৮১৩ - মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়। ১৮৮৪ - ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯১৭ - লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়। ১৯৫২ - প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়। ১৯৬২ - দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়। ১৯৭৫ - খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সঙ্গী-সাথীদের সিপাহীদের গুলিতে নিহত হন। ১৯৮৫ - আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৮ - চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৯০ - পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন। ১৯৯১ - ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু। ১৯৯৬-বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম:

১৪৯৪ - প্রথম সুলাইমান, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান। ১৮১৪ - অ্যাডলফে সাক্স, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি যন্ত্র ডিজাইনার ও স্যাক্সোফোন উদ্ভাবক। ১৮৪১ - আরমান্ড ফালিয়েরেস, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৯ তম প্রেসিডেন্ট। ১৮৫১ - চার্লস ডও, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ। ১৯২১ - জেমস জোনস, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, সাংবাদিক ও লেখক। ১৯২৫ - মাইকেল বউকুয়েট, তিনি ফরাসি অভিনেতা। ১৯৩২ - ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯৪৭ - ক্যারোলিন সেয়মউর, তিনি ইংরেজ অভিনেত্রী। ১৯৫৫ - মারিয়া শ্রিভার, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক। ১৯৭২ - থান্ডি নিউটন, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৭ - আনা ইভানোভিচ, তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড়। ১৯৮৮ –এমা স্টোন, মার্কিন জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯০ - আন্দ্রে হোর্স্ট শুর্লে, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যু:

৬৪৪ - উমর ইবনুল খাত্তাব, খলিফা (জ. ৫৭৯)। ১৪৯২ - আন্টইনে ব্লুইস, তিনি ছিলেন ফরাসি সুরকার ও কবি। ১৯৪১ - মরিস লি ব্লাঞ্চ, তিনি ছিলেন ফরাসি লেখক। ১৯৬৪ - হান্স ভন ইউলার-ছেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নী ও একাডেমিক। ১৯৮৫ - সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন। ১৯৯১ - জিন টিয়েরনেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা। ২০০৭ - হিলডা ব্রাইড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

১০

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

১১

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

১২

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১৩

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

১৪

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

১৫

চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, যে তথ্য দিলেন বিডা চেয়ারম্যান

১৬

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

১৮

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

১৯

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

২০
X