শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

০৮ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৬০৯ - ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

১৭৯৪ - হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৮৬৮ - জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।

১৮৮১ - ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।

১৯১৪ - আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যান্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৯১৭ - ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।

১৯১৮ - ব্রিটেন জেরুজালেম দখল করে।

১৯২৩ - যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।

১৯৪১ - গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৬ - সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।

১৯৪৯ - চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।

১৯৫৮ - নিখিল আফ্রিকা গণসম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয়।

১৯৭১ - ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে হামলা করে।

১৯৭১ - শেরপুরের নকলা পাক হানাদারমুক্ত হয়।

১৯৭৪ - গ্রিসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।

১৯৮৫ - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়।

১৯৮৭ - ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দুর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।

১৯৯১ - এই দিন রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।

১৯৯৬ - জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

১৯৯৭ - ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

২০০৯ - বাগদাদে এক বোমা বিস্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

জন্ম

১৬২৬ - সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।

১৮৩২ - নোবেলজয়ী নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন।

১৮৬৫ - জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।

১৯০০ - খ্যাতিমান নৃত্যশিল্পী উদয়শঙ্কর।

১৯১৩ - কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবিশ।

১৯২৭ - ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস।

১৯৪১ - জিওফ্রে চার্লস হার্স্ট, প্রাক্তন ইংরেজ ফুটবলার।

মৃত্যু

১৫৬০ - সুইডেনের রাজা ফ্রেডরিক।

১৯০৩ - খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বাট স্পেনসার।

১৯২০ - শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।

১৯৫৫ - জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

১৯৮০ - বিটলসের কিংবন্তি গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।

১৯৮৬ - বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ আ ন ম বজলুর রশীদ।

১৯৯১ - মেলবোর্ন অলিম্পিক তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পিরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১০

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১২

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৩

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৪

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৫

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৬

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৭

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৮

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৯

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

২০
X