বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

একসঙ্গে বিয়ে ও মা হতে যাওয়ার খবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এই সুখবরের পেছনে লুকিয়ে আছে কঠিন এক সময়ের গল্প। অভিনেত্রীর ভাষ্য, গত দেড় বছর তার জীবনে ঝড় বয়ে গেছে। সেই দুঃসময় পেরিয়েই এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী বলেন, ‘শেষ দেড়টা বছর আমার ওপর দিয়ে কী ঝড় বয়ে গেছে বলে বোঝাতে পারব না। এক প্রকার ট্রমায় চলে গিয়েছিলাম। তবে আল্লাহর ওপর ভরসা ছাড়িনি। আল্লাহ আমার দিকে নজর রেখেছেন বলেই আব্দুল ওয়াদুদ সজীবের মতো স্বামী পেয়েছি। তার সন্তানের মা হতে যাচ্ছি। এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায়—এখন কথাটা আমার কাছে বাস্তব মনে হচ্ছে।’

নিজেদের বিয়ের সময় নিয়ে আপাতত মুখ খুলতে চাননি এই অভিনেত্রী। জানান, আগের সংসার থেকে দীর্ঘদিন আলাদা থাকার পর তিনি বুঝতে পেরেছিলেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কঠিন সময়ে ১৫ বছরের বন্ধু আব্দুল ওয়াদুদ সজীবই সবসময় পাশে ছিলেন। পরে দুজনে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। তবে বিয়ের তারিখ এখনই প্রকাশ করতে নারাজ মৌসুমী। তার ভাষায়, ‘বিবাহবার্ষিকী এলেই সবাই জানতে পারবেন।’

স্বামী শোবিজের মানুষ না হলেও দীর্ঘদিনের পরিচিত বলে জানান মৌসুমী। তাদের পরিচয় মিডিয়ার বাইরের বন্ধু মহলের মাধ্যমে। তিনি বলেন, মিডিয়ায় জীবনের নানা কষ্টের সময়ে সজীবই তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। বর্তমানে স্বামী-স্ত্রী শুধু জীবনসঙ্গীই নন, ব্যবসায়িক অংশীদারও।

অভিনয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর একটি ব্যবসা পরিচালনা করছেন মৌসুমী হামিদ। প্রায় দেড় বছর আগে শুরু হওয়া সেই প্রতিষ্ঠানে শুরুতে আটজন কর্মী থাকলেও বর্তমানে কর্মীর সংখ্যা ২৫ জন। শিগগির তা ১০০ জনে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন সজীব, আর তার পরের দায়িত্বে রয়েছেন মৌসুমী নিজেই। তাই গর্ভাবস্থাতেও নিয়মিত অফিস ও মিটিং করছেন বলে জানান তিনি।

মাতৃত্বকালীন ছুটি কিছুদিন পর নিলেও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেওয়ার ইচ্ছা নেই মৌসুমীর। তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ের জন্য প্রস্তুত। আমার বর্তমান অবস্থার সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াব। সন্তান হওয়ার পরও বড় কোনো বিরতি নিতে চাই না। আশা করছি, খুব শিগগির দর্শক আমাকে আবার পর্দায় দেখতে পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X