কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

আজ প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চকলেটপ্রেমিদের চলকেট খাওয়া জন্য বিশেষ দিন খুঁজে খুঁজে আবার চকলেট খেতে হবে নাকি? চকলেট খেতে ইচ্ছে করলেই টুপ করে মুখে দিতে পারেন প্রিয় স্বাদের একটি চকলেট বার।

তবে আজ আবার চকলেট নিয়ে এত আলোচনা কেন? কারণ ফেব্রুয়ারি মাসের ‘ভ্যালেন্টাইনস উইক’-এর সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চকলেট ডে। হ্যাঁ, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) চকলেট ডে। প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন আজ। ভালোবাসা দিবসের সাত দিনজুড়ে যেসব বিশেষ দিন রয়েছে, তার মধ্যে অন্যতম চকলেট ডে।

প্রতি বছর ৭ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব চকলেট দিবস’। চকলেটের জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস নিয়ে নানা মত রয়েছে। তবে অনেকের মতে, ইউরোপে পৌঁছানোর পরই এটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ইতিহাস অনুযায়ী, ১৫৫০ সালে প্রথমবারের মতো চকলেট ইউরোপে প্রবেশ করে। সেই ঘটনাকে স্মরণ করতেই ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চকলেট দিবস উদযাপন শুরু হয়।

চকলেটের উত্থান!

চকলেটের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরোনো। শুরুতে কোকোবীজ থেকে তৈরি হতো তেতো স্বাদের এক ধরনের পানীয়, যা তখন বেশ জনপ্রিয় ছিল। অনেক জায়গায় কোকোবীজ মুদ্রা হিসেবেও ব্যবহার করা হতো। মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজের ছিল ধর্মীয় গুরুত্বও। তারা বিশ্বাস করত, এতে এক ধরনের রহস্যময় শক্তি রয়েছে।

পরবর্তীতে স্প্যানিশদের হাত ধরে চকলেট মিষ্টি খাবার হিসেবে পরিচিতি পায়। তারাই প্রথম কোকোতে মধু ও চিনি মিশিয়ে তা সুস্বাদু করে খেতে শুরু করে। এরপর চকলেট ইউরোপে পৌঁছায় এবং ধীরে ধীরে অভিজাতদের বিলাসী খাবারে পরিণত হয়। সে সময় এটি ছিল ধন-সম্পদ ও ক্ষমতার প্রতীক, সাধারণ মানুষের নাগালের বাইরে।

এরপর চকলেট ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বাণিজ্যিকভাবে কোকো চাষ শুরু হয়। কোকোবীজ উৎপাদনের জন্য ইউরোপীয়রা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে।

১৮২০ সালের দিকে কোকো প্রেস যন্ত্রের মাধ্যমে কোকোবীজ থেকে পাউডার তৈরি শুরু হয়, ফলে চকলেট আরও সহজলভ্য হয়ে ওঠে। ১৮৪৮ সালে প্রথম শক্ত চকলেট বার বাজারে আসে। তারপর থেকে নানা স্বাদ ও আকারে চকলেট মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।

আজ বিশ্ব চকলেট দিবস। দিনটি উপলক্ষে প্রিয় মানুষকে চকলেট উপহার দিয়ে আনন্দটা আরও মধুর করে তুলতেই পারেন। তাহলে প্রিয়জনকে চকলেট দিচ্ছেন তো?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১১

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১২

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৩

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৪

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৭

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৮

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৯

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

২০
X