কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

২৮ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১০৬৬ - ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।

১৫২২ - ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

১৫৬৮ - সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ।

১৭০৮ - নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।

১৭২৮ - লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

১৮১৩ - তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

১৮২০ - চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৮২৭ - আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৭৭ - তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৮৮৩ - ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ - স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২ - মিশর স্বাধীনতা লাভ করে।

১৯২৪ - মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।

১৯২৮ - চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।

১৯৪৮ - ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫১ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

১৯৬৮ - শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।

১৯৭৪ - বাংলাদেশে ১ম আদমশুমারির কাজ সম্পন্ন।

১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ - ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৮৪ - স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

১৯৮৮ - ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশাহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৯১ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ - দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল।

জন্ম

১২৬১ - নরওয়ের রানি মার্গারেট।

১৮৪৪ - বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ।

১৯২৩ - অরবিন্দ বিশ্বাস, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী।

১৯৩১ - এ বি এম মূসা, প্রখ‍্যাত সাংবাদিক।

১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।

১৯৫০ - আজম খান, জনপ্রিয় বাংলাদেশি গায়ক।

১৯৫৭ - বোরহান উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক

মৃত্যু

১৩২৬ - অস্ট্রিয়ার ডিউক প্রথম লিওপল্ড।

১৭১২ - প্রথম বাহাদুর শাহ।

১৮৯০ - রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিন।

১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।

১৯২১ - স্যার রাসবিহারী ঘোষ ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী।

১৯৩৬ - ভারতের স্বাধীনতা সমগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরু।

১৯৬৩ - স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ প্রয়াত হন।

১৯৭০ - সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

২০১৯ - বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর এই দিনে মারা যান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১০

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১১

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১২

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৫

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৬

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৭

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৮

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৯

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

২০
X