কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

৩ মার্চ : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ । এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭৫-তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।

১৮৬১-রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত করা হয়।

১৮৭৮-যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।

১৯০৬-অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশ হয়।

১৯২৪-তুরস্কের জাতীয় পরিষদ খিলাফত বিলুপ্ত ঘোষণা করে।

১৯৪৯-ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।

১৯৬৯-ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লির মধ্যে) চালু হয়।

১৯৭১-‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’— কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।

১৯৭১-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।

১৯৭২-বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।

১৯৭৪-তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।

১৯৭৬-বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন। ১৯৭৮-জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।

১৯৯১-এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

২০০৫-রাজধানী ঢাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট-আশুলিয়া নৌপথ উদ্বোধন।

জন্ম

১৮৩৯-ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা।

১৮৪৫-গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৮৪৭-আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৮৯৩-প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।

১৮৯৯-বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী।

১৯০৮-শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী।

১৯৩১-উস্তাদ গোলাম মুস্তফা খান, ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৯৫০-শেখ সাদী খান, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।

মৃত্যু

১৫৮১-চতুর্থ শিখ গুরু রামদাস।

১৭০৩-রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ।

১৭০৭-আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৯৮৩-এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।

১৯৯২-সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক। ২০০০-ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত।

২০১৬-মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।

২০২০-শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত।

২০২৩-ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক। ২০২৪-রণেন আয়ন দত্ত, ভারতীয় বাঙালি শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১০

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১১

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১২

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৩

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৪

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৫

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৮

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১৯

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

২০
X