

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
ইতিহাসের পাতায় রোববার (১৯ জুলাই) নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রয়াত হয়েছেন সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অনেক গুণীজন।
ঘটনাবলি:
১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।
১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।
১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।
১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।
১৯৬৯ - ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র।
২০১৮ - ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়।
জন্ম:
১৮২৭ - মঙ্গল পাণ্ডে, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহি বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা।
১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।
১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।
১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
১৯০০ - শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক।
১৯১৩ - অমল সেন, তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী।
১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।
১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী।
১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধীদলীয় নেত্রী।
১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।
১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।
১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু:
১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক।
২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক।
২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।
২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী।
২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার।
২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।