শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:৪৭ এএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি: কালবেলা গ্রাফিক্স
ছবি: কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ শনিবার, ০২ মে ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১১২ - চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।

১৮৮৩ - শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার কাশীশ্বর মিত্রের নন্দনবাগান বাড়িতে।

১৯৪৫ - সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়। বার্লিন জার্মানির রাজধানী এবং ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর। বার্লিন শহরে ৩৪ লাখেরও বেশি লোক বাস করেন।

১৯৪৫ - ইতালিতে মোতায়েন প্রায় ১০ লাখ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৫৯ - ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ - তৎকালীন সায়গন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস কাড বিস্ফোরণে ডুবে যায়।

১৯৭২ - দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কলম্বিয়া, কোস্টারিকা এবং ভেনেজুয়েলা।

জন্ম

১৭২৯ - রাশিয়ার দ্বিতীয় ক্যাথেরিন।

১৭৭২ - নোভালিশ, জার্মান লেখক এবং কবি।

১৮৬০ - থিওডোর হের্জল, অস্ট্রিয়া-হাঙ্গেরির একজন ইহুদি সাংবাদিক ও লেখক।

১৯০১ - বব ওয়াট, ইংলিশ ক্রিকেটার।

১৯১৭ - বিভূতিভূষণ সরকার, বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী।

১৯২১ - সত্যজিৎ রায়, বাংলা সাহিত্যিক, সংগীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক।

১৯২৮ - ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।

১৯২৯ - এদুয়ার বালাদুর, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯২৯ - জিগমে দর্জি ওয়াংচুক, ভুটানের তৃতীয় ড্রূক গ্যালাপ (রাজা)।

১৯৩১ - পুলক বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার।

১৯৩৫ - দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ।

১৯৩৯ - সুমিও ইজিমা, জাপানি পদার্থবিদ, প্রায়শই কার্বন ন্যানোটিউব আবিষ্কারের জন্য যাকে স্মরণ করা হয়।

১৯৪২ - জ্যাকুয়েস রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা।

১৯৫৮ - ডেভিড ও'লিয়ারি, আয়ারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।

১৯৬০ - স্টিভেন ডাল্ড্রি, ইংরেজ পরিচালক ও প্রযোজক।

১৯৬৯ - ব্রায়ান লারা, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।

১৯৭২ - ডোয়েইন জনসন, মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং পেশাদার কুস্তিগির।

১৯৭৫ - ডেভিড বেকহ্যাম, ইংরেজ ফুটবলার।

১৯৮২ - যোহান বোথা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৯৬ - জুলিয়ান ব্র্যান্ড, জার্মান ফুটবলার।

২০১৫ - প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ, প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ, এবং ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ এর কনিষ্ঠতম এবং একমাত্র কন্যা।

মৃত্যু

১৫১৯ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।

১৮৫৭ - আলফ্রেড ডি মুসেট, ঊনবিংশ শতাব্দীর কবি ও লেখক।

১৯০৮ - প্রফুল্ল চাকী ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী।

১৯৫৭ - জোসেফ ম্যাকার্থি, মার্কিন রাজনীতিবিদ।

১৯৭২ - জে. এডগার হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই প্রথম পরিচালক এবং মার্কিন আইন প্রণয়নকারী কর্মকর্তা।

১৯৭৭ - মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি।

১৯৭৯ - জুলিও নাত্তা, ইতালীয় রসায়নবিজ্ঞানী।

১৯৮০ - ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯৯ - অলিভার রিড, ইংলিশ অভিনেতা।

২০১০ - লিন রেডগ্রেভ, ইংলিশ-আমেরিকান অভিনেত্রী এবং গায়ক।

২০১১ - ওসামা বিন লাদেন, সন্ত্রাসবাদী গেরিলা যোদ্ধা এবং আল-কায়দার প্রতিষ্ঠাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১০

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৩

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৪

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৫

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৬

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৭

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৮

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৯

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X