কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নেল কাটারের এই বোতামের আসল রহস্য জানেন কি?

ছবিতে চিহ্নিত নেল কাটারের বোতাম নিয়ে রয়েছে অনেক রহস্য | সংগৃহীত
ছবিতে চিহ্নিত নেল কাটারের বোতাম নিয়ে রয়েছে অনেক রহস্য | সংগৃহীত

নখ কাটার জন্য আমরা কমবেশি সবাই নিয়মিত নেল কাটার ব্যবহার করি। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ যন্ত্র মনে হলেও এর নকশার পেছনে রয়েছে বিশেষ কিছু উদ্দেশ্য। অনেক সময় শিশুরা নেল কটার নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ত্বক কেটে ফেলে, যা বেশ যন্ত্রণাদায়ক হতে পারে। তবে আপনি কি জানেন, অধিকাংশ নেল কটারেই এমন কিছু সুরক্ষা ফিচার বা ‘সেফটি মোড’ থাকে যা আমাদের অনেকেরই অজানা?

বোতামের আসল রহস্য

অনেকেই হয়তো খেয়াল করেছেন, নেল কাটারের উপরের লিভারের গোড়ার দিকে একটি ছোট বোতাম বা ট্যাবের মতো অংশ থাকে। এটি আসলে একটি সেফটি লক।

যখন নেল কটারটি ব্যবহার করা হচ্ছে না, তখন এর লিভারটি নিচে নামিয়ে ওই নির্দিষ্ট বোতাম বা ট্যাবটি চাপ দিলে কাটার ব্লেডগুলো পুরোপুরি লক হয়ে যায়। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্লেডগুলোকে আটকে রাখা, যাতে দুর্ঘটনাক্রমে শরীরের কোথাও আঁচড় না লাগে বা কোনো ক্ষতি না হয়।

হারিয়ে যাওয়া রোধে বিশেষ ছিদ্র

নেল কটারের পেছনের দিকে থাকা ছোট ছিদ্রটিকে অনেকেই অপ্রয়োজনীয় মনে করে এড়িয়ে যান। অথচ এই ছিদ্রটি বেশ কাজের। যারা ছোটখাটো জিনিস হারিয়ে ফেলার সমস্যায় ভোগেন, তারা এই ছিদ্রের মধ্য দিয়ে কোনো সুতো বা ডোরি ঢুকিয়ে এটি দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়া এটি চাবির রিং বা ‘কী-চেইন’ হিসেবেও ব্যবহার করা যায়। ছিদ্রটি অনেকটা আংটির মতো কাজ করে, ফলে চাবির সাথে যুক্ত করে আপনি অনায়াসেই এটি সবখানে বহন করতে পারেন এবং প্রয়োজনে দ্রুত খুঁজে পেতে পারেন।

আমাদের অতি পরিচিত এই সাধারণ যন্ত্রটির সঠিক ব্যবহার জানলে যেমন দুর্ঘটনা এড়ানো সম্ভব, তেমনি এটি গুছিয়ে রাখাও অনেক সহজ হয়। তাই পরবর্তী সময়ে নখ কাটার পর এর সেফটি ফিচারগুলো ব্যবহার করতে ভুলবেন না।

তথ্যসূত্র: জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১০

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১১

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১২

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৩

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৪

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৫

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৭

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৮

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

২০
X