কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:২৩ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সময় থেমে থাকে না, নিজস্ব ছন্দে এগিয়ে চলে, আর তার স্রোতে ক্রমেই সমৃদ্ধ হয় মানবসভ্যতা। প্রতিটি দিন যেন ইতিহাসের এক একটি পৃষ্ঠা, যেখানে লিপিবদ্ধ থাকে ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও মহামানবের জন্ম-মৃত্যু, অর্জন আর বেদনার গল্প। সময়ের পরতে পরতে জমে ওঠা এসব স্মৃতিই একসময় রূপ নেয় ইতিহাসে, উন্মোচন করে নতুন নতুন দিগন্ত।

পেছনে ফিরে তাকালে দেখা যায়, আজকের এই দিনেই ঘটেছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা; জন্ম নিয়েছেন কিংবা বিদায় নিয়েছেন অসংখ্য আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব। তাই ইতিহাসের দিনপঞ্জি কেবল তারিখের হিসাব নয়, বরং সময়ের বুকে লেখা মানুষের যাত্রার জীবন্ত দলিল—যা আমাদের ভাবায়, শেখায় এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

আজ বুধবার, ৬ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৪২ - প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন। ১৭৩৩ - প্রথম আন্তর্জাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়। ১৭৫৭ - দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে। ১৭৬৩ - আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউইয়র্কে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। ১৭৭৫ - ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন। ১৮৩১ - ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যকায় মুক্তি বা আজাদি আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভি ইংরেজ ও শিখ বাহিনীর সঙ্গে লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ নিহত হন। ১৮৩৫ - জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন। ১৮৪০ - ইংল্যান্ডে প্রথম ডাকটিকিট চালু হয়। ১৮৫৭ - ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। ১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। ১৯১০ - বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন। ১৯৩৯ - জার্মানি ও ইতালি সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত। ১৯৪০ - উইন্সটন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানি ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পণ করে। ১৯৫৪ - রজার ব্যানিস্টারই প্রথম ৪ মিনিটে এক মাইল দূরত্ব দৌড়ে অতিক্রম করেন। ১৯৬৫- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন। ১৯৭৫ - মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েতনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন। ১৯৮৮ - গ্রায়েম হিক উরচেস্টারের হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন। ১৯৯৪ - ব্রিটিশ রানি এলিজাবেথ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরাঁ দুই দেশের মধ্যে চ্যানেল টানেল উদ্বোধন করেন। ১৯৯৪ - চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৭ - প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিসকে ‘রক এন্ড রোল’- এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৯ - সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের ওপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন। ২০০১ - সিরিয়া সফরের সময় প্রথম কোনো পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন। ২০০২ - দীর্ঘ ১৯ মাস গৃহবন্দি থাকার পর মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি মুক্তিলাভ করেন।

জন্ম ১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ। ১৮৫৬ - সিগমুন্ড ফ্রয়েড, প্রখ্যাত অষ্ট্রীয় মনোবিজ্ঞানী। ১৮৫৬ - এডুইন পিয়ারি, একজন মার্কিন মেরু অভিযাত্রী। ১৮৬১ - মতিলাল নেহেরু, ভারতের বিখ্যাত আইনজীবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বাবা। ১৮৬৮ - গ্যাস্টোন লেরোউক্স, ফরাসি সাংবাদিক ও লেখক। ১৮৭১ - ভিক্টোর গ্রিগ্নারড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ। ১৮৭২ - উইলেম ডে সিটার, নেদারল্যান্ডসের বিখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। ১৮৭২ - জামাল পাশা, উসমানীয় সামরিক নেতা। ১৯০৪ - হ্যারি মারটিনসোন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি। ১৯১৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক। ১৯১৬ - রবার্ট হেনরি, মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯১৮ - জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, আবুধাবির আমির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি। ১৯২৯ - পল লাউটারবার, মার্কিন রসায়নবিদ। ১৯৩২ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশি বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। ১৯৪৩ - আন্দ্রিয়াস বাডের, জার্মান সন্ত্রাসী ও সহপ্রতিষ্ঠিত রেড আর্মি দল। ১৯৪৬ - রজতকান্ত রায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। ১৯৫০ - জেফ্রি ডেভার, মার্কিন রহস্য ও অপরাধ সাহিত্য লেখক। ১৯৫১ - স্যামুয়েল ডো, লাইবেরিয়া সার্জন, রাজনীতিবিদ ও ২১তম প্রেসিডেন্ট। ১৯৫৩ - টনি ব্লেয়ার, ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী। ১৯৬১ - জর্জ ক্লুনি, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী। ১৯৭৫ - অ্যালান রিচার্ডসন, ইংরেজ ক্রিকেটার। ১৯৮১ - লক্ষ্মী রতন শুক্লা, ভারতের পেস বোলার। ১৯৮৩ - দানি আলভেস, ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - মোন গেউন-ইয়উং, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী। ১৯৮৭ - ড্রিস মের্টেনস, বেলজিয়ামের পেশাদার ফুটবলার। ১৯৮৯ - ডোমিনিকা কিবুল্কোভা, স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়। ১৯৯২ - তাকাশি উসামি, জাপানি ফুটবলার। ১৯৯৪ - মাতেও কোভাচিচ, ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার। মৃত্যু

১৫৪০ - জুয়ান লুইস ভিভেস, স্প্যানিশ পণ্ডিত। ১৫৮৯ - তানসেন, উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ সংগীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম। ১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি বিপ্লবের নেতা, জঁ-জাক রুসোর অনুরাগী, জ্যাকোবিন টেররের নেতা। ১৮৩১ - সাইয়েদ আহমাদ ব্রেলভি, ভারতের মুসলিম সংস্কার আন্দোলনকারী এবং ‘নবী মুহাম্মদের পথ’ (তারিকাহ মুহাম্মাদিয়াহ), একটি বিপ্লবী ইসলামি আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৮৫৯ - আলেকজান্ডার ফন হুমবোল্‌ড্‌ট্, জার্মান অভিযাত্রী ও বিজ্ঞানী। ১৮৭৭ - জোহান লুডভিগ রুনেবেরগ, সুইডিশ বংশোদ্ভূত ফিনিশ কবি ও স্তবগান লেখক। ১৯১৯ - এল. ফ্রাঙ্ক বাউম, মার্কিন সাংবাদিক ও লেখক। ১৯৩০ - রজতকুমার সেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা। ১৯৪৯ - মোরিস মাতরলাঁক, বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার। ১৯৫১ - এলি কারতঁ, প্রভাবশালী ফরাসি গণিতবিদ। ১৯৫২ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক, শিক্ষাবিদ, এবং ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতি’র জন্য সুপরিচিত। ১৯৫২ - রেবতী মোহন বর্মণ, বিংশ শতাব্দীর বাঙালি লেখক। ১৯৬৩ - মন্টি উলি, মার্কিন অভিনেতা। ১৯৭৩ - বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা. সতীশরঞ্জন খাস্তগীর। ১৯৯২ - মারলেনে ডিট্রিশ, জার্মান অভিনেত্রী ও গায়িকা। ২০০২ - পিম ফরটুয়ন, ডাচ সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। ২০১১ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। ২০১৩ - গিউলিও অ্যান্ডরেওটি, ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী। ২০১৫ - নভেরা আহমেদ, বাংলাদেশি ভাস্কর। ২০২১ - পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X