কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ এএম
অনলাইন সংস্করণ

১৩ অক্টোবর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৮৫তম (অধিবর্ষে ২৮৬তম) দিন। বছর শেষ হতে আরও ৮০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি :

১৫৫৬ - মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০ - তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৯২ - মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮১২ - কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।

১৮১৫ - সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৮৪ - ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।

১৯২৩ - আংকারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৩৭ - চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয় ।

১৯৪৩ - ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।

১৯৪৬ - মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬২ - যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৬৬ - শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৮৯ - আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তী – ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তীর নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।

১৯৯০ - ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।

১৯৯১ - বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৯৯৪ - মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উত্পাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে, কিন্তু কেউ মারা যায়নি ।

১৯৯৭ - পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস টি উলফেনসন ঢাকা আগমন করেন।

১৯৯৯ - ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০১ - ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় ১৫ জনের মৃত্যু হয়।

২০০২ - বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৪ - ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ - শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

জন্ম :

১৮৬২ - পর্যটক ও লেখক মেরি কিংসলে জন্মগ্রহণ করেন।

১৯২৫ - যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থেচার জন্মগ্রহণ করেন।

১৯৩৮ - ইংরেজ সাংবাদিক ও লেখক হুগো ইয়াং জন্মগ্রহণ করেন।

১৯৪৮ - পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলী খান জন্মগ্রহণ করেন।

১৯৭৯ - ইংরেজ ফুটবল খেলোয়াড় ওয়েস ব্রাউন জন্মগ্রহণ করেন।

মৃত্যু :

১৮২২ - ইতালীয় ভাস্কর আন্তেনিও কানোভা মৃত্যুবরণ করেন।

১৮৮২ - খ্যাতনামা ফরাসী দার্শনিক ও লেখক জোযেফ আর্থার গোবিনো মৃত্যুবরণ করেন।

১৯১১ - ভারতহিতৈষী ভগিনী নিবেদিতা (মার্গারেট এলিজাবেথ নোবল) মৃত্যুবরণ করেন।

১৯৬৪ - কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতর্থী মৃত্যুবরণ করেন।

১৯৬৪ - বাংলাদেশের বিশিষ্ট কবি গোলাম মোস্তফা ইন্তেকাল করেন।

১৯৬৬ - বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, আইনজীবী, বিচারক ও রাজনীতিক মুহম্মদ ইবরাহিম ঢাকায় পরলোকগমন করেন।

১৯৮৩ - নট, নাট্যকার ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৮৭ - সঙ্গীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমার মৃত্যুবরণ করেন।

১৯৮৭ - নাট্যশিল্পী ও যাত্রাভিনেতা অমলেন্দু বিশ্বাস মৃত্যুবরণ করেন।

২০০৭ - চলচ্চিত্রকার-সাংবাদিক ওবায়েদ উল হক মৃত্যুবরণ করেন।

দিবস :

আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১০

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৩

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৪

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১৫

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৬

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৭

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৮

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৯

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

২০
X