কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:৪৩ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ রাশি : পেটে গণ্ডগোল হতে পারে। পরিশ্রমে সফলতা আসবে। যে কোনো কাজে বাধার সম্মুখীন হওয়ায় আজ অনেকটাই বিষাদগ্রস্ত থাকতে পারেন। পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ঝামেলায় জড়াবেন না। প্রতিশোধপরায়ণ মনোভাব জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। কোমর বা পিঠের ব্যথায় কষ্ট ভোগ করতে পারেন।

বৃষ রাশি : খাবারের বিষয়ে সচেতন থাকবেন। এ রাশির জাতক জাতিকাদের দিনের শুরুটা ভালোই হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকায় সফলতা আপনার কাছে ধরা দেবে। স্বাস্থ্যের অবনতি এড়াতে মানসিক স্বাস্থ্য ভালো রাখুন।

মিথুন রাশি : বিদেশে যাওয়ার স্বপ্ন আজ সত্যি হতে পারে। অজানা উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ন্যায় পেতে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জটিলতা এড়াতে স্বার্থপর লোকজনের থেকে দূরে থাকুন।

কর্কট রাশি : বন্ধুর পরামর্শ শুনবেন না। কাছের মানুষের সঙ্গে আজ ঝগড়া হতে পারে। খরচের হাত বাড়বে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। কারো প্রতি অন্ধবিশ্বাস জীবনে দুর্ভোগ নিয়ে আসবে। প্রতিকূল পরিস্থিতিতে ধার নেওয়া থেকে বিরত থাকুন। সিংহ রাশি : ব্যবসায়ে সুফল বয়ে আসবে। ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্মজীবনে কাজের চাপ বাড়বে। অমীমাংসিত কাজ শেষ করে নতুন কাজে অংশ নিলে জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। অন্যের কথায় কান দিয়ে আজ বিপদে পড়তে পারেন।

কন্যা রাশি : প্রিয়জনের কাছ থেকে খবর পেয়ে আবেগী হয়ে উঠবেন। আজ যে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আড্ডায় সময় নষ্ট না করে জীবনে উন্নতির জন্য সঠিক পরিকল্পনা করলে সুফল পাবেন। নিজেকে সময় দিন। সুস্বাস্থ্যের জন্য গভীর রাত জেগে থাকা এড়িয়ে চলুন। তুলা রাশি : শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কাটবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা আজ স্বস্তি পেতে পারেন। চাকরিসংক্রান্ত কোনো সমস্যা চলতে থাকলে, আজ আপনার সমস্যার সমাধান হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশি : বাড়িতে অতিথি সমাগম বাড়বে। নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে জীবনে সাফল্য পাবেন। বেশি কথা বলার কারণে বিবাদে জড়াতে পারেন। জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আজ। ধনু রাশি : বাড়ির সবার জন্য উপহার কিনতে হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হওয়ায় আপনার উদ্বেগ বাড়তে পারে। সাফল্যের দেখা পেতে জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আজ ক্লান্তি ও দুর্বলতা আপনাকে ঘিরে ধরতে পারে। মকর রাশি : আবহাওয়া হঠাৎ করে খারাপের দিকে যেতে পারে। তাই বাইরে বের হতে সমস্যায় পড়তে হবে। অতীতের কোনো কাজে আজ প্রত্যাশিত ফল পেতে পারেন। ব্যক্তিগত সমস্যায় লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। মানসিক অশান্তিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি : সুসংবাদ পাবেন। পারিবারিক কারণে ঝামেলায় জড়িয়ে পরবেন। এই সমস্যা আরও বাড়বে যদি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা শুরু করে দেন। অর্থের দিক দিয়ে দিনটি শুভ। ডায়াবেটিস রোগীরা শারীরিক জটিলতায় ভুগতে পারেন। মীন রাশি : প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক মনোভাবে জীবনে ছন্দ খুঁজে পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মনের ওপর জোর না দিয়ে ব্রেইনের যুক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। ক্লান্তিবোধ করলে মানসিকভাবে অনেকটা স্বস্তি ফিরে পাবেন আজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X