কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

নাগরিক সংলাপে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : সংগৃহীত
নাগরিক সংলাপে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ, কৃষকের অধিকার এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে আশাবাদের পাশাপাশি কৃষিখাতে প্রণোদনার স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় কৃষিবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিস (AIS) সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি কি পেলো’ শীর্ষক এক নাগরিক সংলাপে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক নিউজ পোর্টাল ‘ক্ষেতে-পাতে’ এই নাগরিক সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বাজেটের আগে তৃণমূলের কৃষকদের কথা শুনতে হবে। কোনো কৃষক নেতা বা নির্দিষ্ট দল নয়, বরং মাঠপর্যায়ের সাধারণ কৃষকরা কী চান—বাজেটে তার সুনির্দিষ্ট প্রতিফলন থাকা জরুরি। এবারের বাজেটকে ‘কৃষিবান্ধব’ বলা হলেও, প্রকৃত অর্থে কৃষক কী চান তা ধোঁয়াশাই রয়ে গেছে।

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে মূল আলোচ্য বিষয় ছিল— সরকারের ঘোষিত ‘কৃষি সমৃদ্ধি অর্জন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে’র রাজনৈতিক অঙ্গীকার এই উচ্চাভিলাষী বাজেটের মাধ্যমে কতটুকু বাস্তবায়িত হবে এবং নাগরিক আকাঙ্ক্ষা পূরণে বাজেটে কী কী পরিবর্তন আনা প্রয়োজন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল বলেন, প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে কৃষি ও কৃষকের জন্য প্রকৃত বরাদ্দ কত, তা নিবিড়ভাবে মূল্যায়ন করা দরকার। সনাতন কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের এই সন্ধিক্ষণে প্রান্তিক কৃষকের প্রণোদনা ও বাজারজাতকরণ সুবিধা আরও বাড়াতে হবে।

নীতিগত দুর্বলতা ও বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ উল্লেখ করে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার পূরণে শুধু বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়, বরং ফসলোত্তর অপচয় রোধ, আধুনিক কোল্ড চেইন স্থাপন এবং জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনে সুনির্দিষ্ট খাতের সংস্কার প্রয়োজন।

অধ্যাপক নজরুল ইসলাম মাটির স্বাস্থ্য রক্ষা, জৈব কৃষির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য গবেষণা খাতে বাজেট বৃদ্ধির জোর দাবি জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং এই খাতের উদ্যোক্তাদের কর রেয়াত সুবিধা দেওয়া অত্যন্ত জরুরি।

সাংবাদিক রিয়াজ আহমেদ বলেন, বাজেট নিয়ে জাতীয় সংসদের ভেতরে ও বাইরে এমন উন্মুক্ত ও তথ্যভিত্তিক আলোচনা হওয়া উচিত, যাতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে চূড়ান্ত বাজেট পাস করা সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X