কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ শর্তে আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি 

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। ছবি : সংগৃহীত
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। ছবি : সংগৃহীত

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণ বিষয়ে কমিটি গঠন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের (অতিরিক্ত সচিব) সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির এ জি এম প্রকৌশলী রাজন কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বুধবার) বিকেলে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন করে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠকশেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে নিম্নোক্ত ০৬টি শর্তে বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্তগুলো হচ্ছে

০১। কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবির কোনো কর্মকর্তা/কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিসসমূহে গমন করতে পারবে না।

০২। কমিটিকে পবিসের বিদ্যমান সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে।

০৩। চুক্তিভিত্তিক/ অনিয়মিত সব কর্মচারীদের স্ব-স্ব পদে নিয়মিত করতে হবে।

০৪। বর্ণিত সময়ের মধ্যে পবিসসমূহের কোনো কর্মকর্তা/কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না।

০৫। এই আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত দুজন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত দুজন এজিএমকে স্ব-পদে বহাল এবং এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি হতে নিয়মিত করতে হবে।

০৬। বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে আবারো মাঠে নামতে বাধ্য হবো।

রাজন কুমার দাস বলেন, আমরা বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় প্রতিমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর প্রতি শতভাগ আস্থাশীল।

এবং তারাও সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল।

তিনি সারা দেশে আন্দোলনরত সব কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X