কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণে জাতীয় সংলাপ চায় বাংলাদেশ কংগ্রেস

বাংলাদেশ কংগ্রেসের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কংগ্রেসের লোগো। ছবি : সংগৃহীত

দেশের চলমান সংকট উত্তরণে সর্বদলীয় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক তুষার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব মো. ইয়ারুল ইসলাম বিবৃতিতে বলেন, সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে সংকট আরও চরম আকার ধারণ করে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা এককভাবে মোকাবিলা করা সরকারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় সরকারের উচিত সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা।

তারা আরও বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কারা এমন গণহত্যা করে নারকীয় তাণ্ডব চালিয়েছে সেটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে গত কয়েক দিনে ব্লক রেইড দিয়ে ১০ হাজারেরও বেশি ছাত্র-জনতাকে গ্রেপ্তার করে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সেখান থেকে সরে আসতে হবে। সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্র আন্দোলনে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ, অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে সারা দেশে গণ-গ্রেপ্তার বন্ধ ও অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি করছি।

কংগ্রেসের শীর্ষ এ দুই নেতা বলেন, দেরিতে হলেও সরকার ছাত্র আন্দোলনে ১৫৪ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করায় সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু এখনো লাশের সন্ধানে হাসপাতালের মর্গে ছুটছেন স্বজনরা। কোটা আন্দোলনের ৬ সমন্বয়কে কথিত নিরাপত্তার নামে ডিবি পুলিশ আটক করে রেখেছে, যা দেশের সংবিধান ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আটক ছাত্রদের অবিলম্বে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

কংগ্রেস নেতারা মনে করেন- সরকার দমন-পীড়নের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েমের পথে হাঁটছে। এক ব্যক্তির ইচ্ছের বাস্তবায়ন চলছে দেশে। দেশের আইন, নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হচ্ছে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মত দমনে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X