চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

আদালত ভবন, চট্টগ্রাম (ইনসেটে আসামি)। ছবি : কালবেলা
আদালত ভবন, চট্টগ্রাম (ইনসেটে আসামি)। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দায়ের মামলার রায় ঘোষণা হবে দুপুর ১টায়। বুধবার (১৭ জুন) সকালে একমাত্র আসামি মনির হোসেনকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা আজ বুধবার রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ কালবেলাকে বলেন, রায় ঘোষণার ব্যাপারে আদালত আজ সকাল ১০টায় নির্ধারণ করে দিলেও সময় একটু পিছিয়ে দুপুর ১টায় পুনর্নির্ধারণ করা হয়েছে৷ আসামি মনির হোসেনকে আদালতে হাজির করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত আছেন।

মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মিয়াখাননগরে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকায়৷

উল্লেখ্য, গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়া চেয়ারম্যান ঘাটা বালুরমাঠ সংলগ্ন একটি গুদাম কক্ষে চার বছরের একটি শিশুর ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে শিশুটি তার নানির কাছে থাকার সুযোগে স্থানীয় একটি ডেকোরেটরের কর্মচারী মনির হোসেন তাকে ধর্ষণ করে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনিরকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের গতিরোধ করে নিজেরা গণপিটুনি দিয়ে শাস্তি নিশ্চিত করতে চায়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন। সেই রাতে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

ঘটনার মাত্র দুই সপ্তাহের মধ্যে গত ৪ জুন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল ৮ জুন অভিযোগপত্র (চার্জশিট) আমলে নেয় এবং ৯ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১০

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১২

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৩

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৪

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৫

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৭

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৮

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

২০
X