কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। কড়া নিরাপত্তায় সেনাবাহিনী। ছবি : কালবেলা
অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। কড়া নিরাপত্তায় সেনাবাহিনী। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণের জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে ১৫ জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে।

এর আগে দুপুর ২টার পর দেশে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান, পুলিশের নবনিযুক্ত আইজিপিসহ বিভিন্ন বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশ ছেড়ে ভারতের চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে ডাক পাওয়া উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। যারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শেষে হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন হলো মেসি বিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১১

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১২

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৪

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৫

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৬

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৭

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৮

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

২০
X