কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ড. মনমোহন সিং। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ড. মনমোহন সিং। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন। ড. মনমোহন সিং ড. ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা ড. মনমোহন সিংকে একজন নম্র ব্যক্তি, একজন দূরদর্শী নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন। ড. মনমোহন সিং ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান উপদেষ্টা ড. মনমোহন সিংয়ের সঙ্গে তার অনেক লালিত ও মূল্যবান স্মৃতি স্মরণ করেন। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উপলক্ষে প্রেরিত উষ্ণ অভিনন্দন বার্তার কথাও উল্লেখ করেন। তিনি ২০০৭ সালের জানুয়ারিতে ড. মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকের কথাও স্মরণ করেন।

মনমোহন সিংয়ের নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে বলেও মন্তব্য করেন ড. ইউনূস।

আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে ড. মনমোহন সিংয়ের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ এশীয় সহযোগিতার অগ্রগতিতে ভূমিকার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তোলার জন্য এবং ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়াও বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ড. মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ড. ইউনূস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X