কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতার জন্য জাতিসংঘের আহ্বান

জাতিসংঘ
জাতিসংঘ

বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণের ওপর জোর দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় গত বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, বিশ্বের যে কোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল ওইসব দেশ, বিশেষ করে যেসব দেশগুলো একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মুখপাত্র বলেন, সাংবাদিকদের তাদের কাজ স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রসঙ্গত, গত সোমবার বিকেলে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটাল অফিসে ঢুকে ভাংচুর করে। তারা ভবনের টেবিল, কম্পিউটার ও এসিও ভাংচুর করে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি পাশাপাশি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ২৪, নিউজ২৪, টি স্পোর্টস এবং ক্যাপিটাল রেডিও অফিস রয়েছে।

দুর্বৃত্তরা এসময় অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X