কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করলেন ড. মোহাম্মদ আজম

বাংলা একাডেমিতে যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
বাংলা একাডেমিতে যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে স্বাগত জানান একাডেমির সচিব মোহা. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকরা। বাংলা একাডেমি আইন, অন্তর্বর্তী সরকার ২০১৩ এর ধারা-২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে গত ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করে। বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আশা করি, সবার সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।

অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মোহা. নায়েব আলী বলেন, আমরা আশা করি অধ্যাপক ড. মোহাম্মদ আজমের দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X