কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইডিয়ালের সাইনবোর্ড নিয়ে গেলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

আইডিয়াল কলেজের মূল ফটকের সাইনবোর্ড খুলে নিয়ে গেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যেকার সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার পর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. মাসুদ রানা এক গণমাধ্যমে বলেন, এ পর্যন্ত ঢাকা মেডিকেলে ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে আইডিয়ালের তিনজন রয়েছেন। অন্য আহতরা হলেন- ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১০

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১২

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৩

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৪

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৫

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৭

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৮

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৯

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

২০
X