বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনে ব্যাপক রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

প্রশাসনে ব্যাপক রদবদলের পাশাপাশি একজনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া আরেকজন সচিবকে বদলি করা হয়েছে। এ প্রক্রিয়ায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারীকে। আর সংসদবিষয়ক সচিবালয়ের সচিব হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এসব বদলি-পদোন্নতির আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বদলি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামেক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার।

অন্য প্রজ্ঞাপনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক্সিলেটারিং অ্যান্ড স্ট্রেংথেন স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন শীর্ষক প্রকল্পের পিডি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের অতিরক্ত সচিব করা হয়েছে।

এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি হয় গত ১৩ আগস্ট। সেদিন ১১৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর এক সপ্তাহের মধ্যে ২২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর ২৫ আগস্ট ১৩১ কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X