বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন সচিব পান্না, বিমানে নাসরীন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্না।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পান্নাকে এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেখ হাসিনার পতনে গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে ওএসডি করা হয়। এতদিন পদটি শূন্য ছিল।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবও নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাসরীন জাহানকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন সচিব সাইফুল্লাহ পান্না বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকার এখন তাকে পদোন্নতি দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে শিগগিরই নতুন কোনো মন্ত্রণালয় বা বিভাগে পদায়ন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

এর আগে পৃথক আদেশে চার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X