বাসস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হজ সামনে রেখে সক্রিয় প্রতারকরা, সতর্কতা জারি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হজ সামনে রেখে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। এ জন্য হজ সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২০ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।

উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১০

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১১

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১২

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৩

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৪

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৫

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৬

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৮

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৯

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

২০
X