তামজিদ হোসেন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

নিজেকে চেনার চেষ্টায় ‘ধ্যান’

‘সহজিয়া’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
‘সহজিয়া’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

এই শহরের মানুষগুলো যেন শুধু ছুটেই চলেছে, বিশ্রামের কোনো সময় নেই তাদের, একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে ছোট পাখিদের চিৎকার, যেন তারা বলছে, মানুষ, তোমাদের সর্বনাশ হয়ে গেছে, একটু নিজের দিকে তাকাও।

হ্যাঁ বলছি এই শহরের ‘ছোট পাখি’ খ্যাত সবার প্রিয় ‘সহজিয়া’ ব্যান্ডের কথা।

ব্যান্ডটি মানুষের অন্তর আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করে, মনে করিয়ে দেয় যে জীবনের ব্যস্ততার মাঝে নিজের মনকে সময় দেওয়া কতটা প্রয়োজন।

এই বার্তা আরও গভীরে পৌঁছানোর জন্য, সহজিয়া এবার আয়োজন করেছে একটি সলো কনসার্টের, যার নাম রাখা হয়েছে ‘ধ্যান’। এই কনসার্টের মাধ্যমে ব্যান্ডটি চায় তাদের ভক্তরা যেন নিজেদের সঙ্গে একটু সময় কাটাতে পারে, নিজের অস্তিত্ব ও চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হতে পারেন। সলো এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির লিরিসিস্ট ও ভোকালিস্ট রাজু বলেন, ‘পৃথিবীতে অস্থিরতা চলছে, এবং আমরা অনেকেই আমাদের নিজেদের দিকে তাকানোর সুযোগ পাচ্ছি না; কিন্তু এই কনসার্টের মাধ্যমে আমরা চাই, আমাদের ভক্তরা যেন নিজের দিকে তাকায়, নিজেদের চেনার চেষ্টা করে।’

‘ধ্যান’ কনসার্টটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১০ জানুয়ারি, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। এই কনসার্টে সহজিয়া তাদের নতুন গান ‘অভিনয়’ প্রকাশ করবে এবং ২০টিরও বেশি নিজেদের গান ভক্তদের সামনে পরিবেশন করবে। ‘সহজিয়ার’ এই উদ্যোগ মানুষের আত্মবিশ্লেষণ এবং শান্তির প্রতি এক নতুন দৃষ্টি নিয়ে আসবে, যা ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে বলেও জানায় ব্যান্ডের এই সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১০

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১১

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১২

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৫

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৬

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৭

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৮

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৯

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

২০
X