কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা

পবিত্র মক্কায় ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা চালুর ঘোষণা করেছে। ছবি : সংগৃহীত
পবিত্র মক্কায় ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা চালুর ঘোষণা করেছে। ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে ওমরাহ পালনকারীদের জন্য সুখবর এসেছে। পবিত্র মক্কায় ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা চালু করেছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, মক্কার পবিত্র মসজিদ কর্তৃপক্ষ ওমরাহ পালনকারীদের জন্য বুধবার (২৫ ডিসেম্বর) এ ঘোষণা করেন।

কোথায় এবং কীভাবে রাখা যাবে লাগেজ?

প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, গ্র্যান্ড মসজিদের পূর্ব পাশে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম পাশে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে।

সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ রাখা যাবে।

সংরক্ষণের সময়সীমা সর্বোচ্চ চার ঘণ্টা।

শুধু ব্যাগ রাখা যাবে, বিচ্ছিন্ন জিনিসপত্র নয়।

ব্যাগে মূল্যবান সামগ্রী, নিষিদ্ধ পণ্য, খাবার, বা ওষুধ রাখা যাবে না।

ব্যাগ ফেরত নেওয়ার জন্য ক্লেইম টিকিট প্রদর্শন করতে হবে।

সেবার শর্তাবলি

এই সুবিধা ব্যবহার করতে হলে ওমরাহ পালনকারীদের নুসুক অ্যাপ ব্যবহার করে পারমিট দেখাতে হবে। নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট বাধ্যতামূলক করা হয়েছে।

সেবার সম্প্রসারণ পরিকল্পনা

ভবিষ্যতে এই সেবা গ্র্যান্ড মসজিদের আশপাশের সব এলাকায় চালু করার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ, যাতে আরও বেশি দর্শনার্থী সহজে এই সুবিধা পান।

নুসুক অ্যাপের অন্যান্য সুবিধা

নুসুক অ্যাপ হজ ও ওমরাহ যাত্রীদের জন্য একটি ডিজিটাল সেবা গেটওয়ে। এটি ব্যবহার করে-

ই-ভিসার আবেদন করা যায়।

ভ্রমণ পরিকল্পনা নির্ধারণ করা এবং হোটেল ও ফ্লাইট বুকিং করা যায়।

মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের পরিকল্পনা করা যায়।

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করা হয়।

সৌদি আরব সরকারের এই উদ্যোগ ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও সাচ্ছন্দ্যময় করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১০

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১১

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১২

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৩

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৪

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৫

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৬

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৭

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৮

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৯

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

২০
X