কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে  তিন দিন বৃষ্টির পূর্বাভাস

বুধবার থেকে সারা দেশে  তিন দিন বৃষ্টির পূর্বাভাস। গ্রাফিক্স : কালবেলা
বুধবার থেকে সারা দেশে  তিন দিন বৃষ্টির পূর্বাভাস। গ্রাফিক্স : কালবেলা

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর সারা দেশে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। তবে বর্তমানে সাগরে নিম্নচাপের প্রভাবে আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) থেকে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত আবারও সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৩ অক্টোবর দেশের উপকূলের জেলাগুলোতে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই কয়েক দিন উপকূলে ভারি বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে বাতাসের গতিও বেশি থাকতে পারে। এছাড়া দেশের উত্তরবঙ্গ ও ঢাকা জেলায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকায় বৃহস্পতি ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার (২২ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। গতকাল শুধু কক্সবাজার ও টেকনাফে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X