কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহযোগিতা করবে সরকার

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পুরোনো ছবি
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পুরোনো ছবি

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো. তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়, খা‌লেদা জিয়া‌কে যুক্তরা‌জ্যে চি‌কিৎসার জন্য নেওয়া হ‌বে। এ ব্যাপা‌রে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় কী ব্যবস্থা নিয়েছে।

জবা‌বে উপ‌দেষ্টা ব‌লেন, খা‌লেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, যুক্তরা‌জ্যে যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

প্রসঙ্গত, খালেদা জিয়া চি‌কিৎসার জন্য ৭ ন‌ভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা র‌য়ে‌ছে। তার স‌ঙ্গে প্রায় ১৫ সদ‌স্যের এক‌টি প্রতি‌নি‌ধিদলের যুক্তরাজ্য সফ‌রে যাওয়ার কথা শোনা যা‌চ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X