কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ কনভেনশন ‘সাইটিস’ অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। সাইটিসের অনুশাসন মেনে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী বাণিজ্য রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক পরামর্শ সভায় এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

তিনি বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতিগুলোর সঠিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রজাতি চিহ্নিতকরণ ও সঠিক প্রক্রিয়ায় পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতির সুষ্ঠু সংরক্ষণ ও বাণিজ্যের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন। এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।

সভায় বাংলাদেশে সাইটিস বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে আইন সংশোধন, চলমান উদ্যোগগুলোকে সমর্থন এবং বাস্তবায়ন ব্যবস্থাগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

সভায় প্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী সংরক্ষণ সার্কেলের বন সংরক্ষক, বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এবং মন্ত্রণালয় ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১০

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১১

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১২

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৩

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৪

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৫

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৬

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৭

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৮

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৯

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

২০
X