কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে টেনেহিঁচড়ে বের করে দিল কর্মচারীরা

প্রতিষ্ঠানের দুই ডিএমডিকে ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ছবি : কালবেলা
প্রতিষ্ঠানের দুই ডিএমডিকে ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ছবি : কালবেলা

ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ওই দুই ডিএমডি হলেন- এ কে এম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে অর্ধশতাধিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে আসেন। এ সময় কয়েকজন কর্মচারী তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে বিএনপিপন্থি সিবিএর সভাপতি আজিজুল আলম খান ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বক্তব্য দেন। তাদের ইন্ধনেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

তবে সিবিএর সভাপতি আজিজুল আলম খান জানান, ঘটনার সময় তিনি ছিলেন না। খবর পেয়ে পরে তিনি ওয়াসা ভবনে পৌঁছান। তবে কর্মচারীরা তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। বরং সসম্মানে তাদের গাড়িতে তুলে দিয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের কাজের জন্য তিনি আজ ওয়াসা ভবনে যেতে পারেননি। তবে শুনেছেন কয়েকজন কর্মী দুই ডিএমডির সঙ্গে খারাপ আচরণ করেছেন।

এ বিষয়ে জানতে দুই ডিএমডির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X