কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘সুপ্রিম কোর্ট আ.লীগ হয়ে গেছে’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। ছবি : কালবেলা
অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। ছবি : কালবেলা

আদালত বর্জনের ডাক দিয়ে প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত চিঠিতে আদালত অবমাননাকর ভাষা ব্যবহার করার ব্যাখ্যা দিতে বিএনপিপন্থি দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় আপিল বিভাগে হাজির হলে বিএনপিপন্থি আইনজীবীদের পৃষ্ঠপোষকতায় গঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে এ সময় দেন আপিল বিভাগ।

এ সময় প্রধান বিচারপতি তাদের বলেন, চিঠিতে যে ভাষা ব্যবহার করেছেন তা কি ঠিক করেছেন? সারা দেশের কোর্টের আইনজীবীদের দায়িত্ব নিয়েছেন। কে দিয়েছে আপনাদের এ দায়িত্ব?

তিনি আরও বলেন, বিচার বিভাগকে যে পক্ষপাতমূলক বলছেন সেটা কি ঠিক হয়েছে? জামিন পাওয়া আপনার অধিকার। না পেলে ওপরের কোর্টে যাবেন, আন্দোলন করার সুযোগ কি আছে?

এ সময় প্রধান বিচারপতি আইনজীবী মহসিন রশীদের দেওয়া একটি বক্তব্যের ভিডিও জায়ান্ট স্ক্রিনে চালাতে বলেন। যেখানে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা করছিলেন মনসিন রশীদ। ভিডিওতে ‘সুপ্রিম কোর্ট আওয়ামী লীগ হয়ে গেছে’ বলে বক্তব্য দেন তিনি।

পরে প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ঘটনা ব্যাখ্যা দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।

তবে এ চার সপ্তাহ সুপ্রিম কোর্টের কোনো বেঞ্চে মামলা পরিচালনা করতে পারবেন না এই দুই আইনজীবী।

আদালতে দুই আইনজীবীর পক্ষে সময় আবেদন করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। এর আগে, গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ঘটনা ব্যাখ্যা দিতে এই দুই আইনজীবীকে তলব করেন আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১০

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১১

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১২

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৩

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৪

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৫

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৬

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৭

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৮

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৯

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

২০
X