কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগকর্তাদের সঙ্গে চাকরিপ্রত্যাশী ১ হাজার নারী কর্মীর সাক্ষাৎকার

নিয়োগকর্তাদের সঙ্গে চাকরিপ্রত্যাশী নারী কর্মীদের সাক্ষাৎকার। ছবি : সংগৃহীত
নিয়োগকর্তাদের সঙ্গে চাকরিপ্রত্যাশী নারী কর্মীদের সাক্ষাৎকার। ছবি : সংগৃহীত

নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইউএসএআইডি, পিভিএইচ ও কেয়ার বাংলাদেশের চাকরি মেলায় গার্মেন্টস সেক্টরে চাকরিপ্রত্যাশী প্রায় এক হাজার নারীকর্মী নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রামের মোটেল সৈকতে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ প্রকল্প দিনব্যাপী এক চাকরি মেলার আয়োজন করে।

মেলার প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ করপোরেশনের করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ। আরও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর -প্রোগ্রাম, মেহরুল ইসলাম, পিপল এন্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চিফ অফ পার্টি আমানুর রহমান।

মেলায় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিডিজবসসহ দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। থ্রাইভ প্রকল্পের উদ্যোগে বিগত বছরগুলোতে গার্মেন্টসসহ বিভিন্ন খাতে চাকরি প্রত্যাশী নারীকর্মীদের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। চাকুরিদাতা ও নারীকর্মীদের ব্যাপক উৎসাহের ধারাবাহিকতায় চট্টগ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়।

কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড পিভিএইচের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীদের পেশাগত উন্নয়নের সুযোগ এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও লৈঙ্গিক বাধা অতিক্রম করতে সহযোগিতা করছে।

প্রকল্পের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে গার্মেন্টস কারখানায় কর্মরত ও কমিউনিটির প্রায় ১ লাখের অধিক নারীকে পেশাগত এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X