কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহ ছাড়াই হাড়কাঁপানো শীত, থাকবে কতদিন?

পুরোনো ছবি
পুরোনো ছবি

হঠাৎ করেই সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশির ভাগ এলাকা। কোথাও কোথাও কয়েক ঘণ্টা রোদ দেখা গেলেও সূর্যের দেখা মিলছে না দেশের উত্তরে।

আজ শুক্রবার গত সপ্তাহের তুলনায় শীত অনেকটা বেশি। দুই দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহজুড়ে তো বটেই, মাসজুড়ে হাড়কাঁপানো শীত চলতে পারে।

এ ছাড়াও এবারের শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘কুয়াশার সঙ্গে বায়ুদূষণের একটি সম্পর্ক আছে। আন্তঃসীমান্ত দূষণের সঙ্গে আমাদের স্থানীয় উৎসগুলো মিলিয়ে দূষণ বাড়িয়ে তোলে। অন্য বছরগুলোর তুলনায় শীত কিছুটা বেশি হতে পারে।’

বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়ে তা শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি চলে গেছে। কিন্তু এর প্রভাবে সাগরে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে। তা উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

ভারী কুয়াশার কারণে দিনে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি গেছে বেড়ে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শরীর দিনের বেলা কোনো উষ্ণতা পাচ্ছে না। ফলে দিনভর শীতল অনুভূতির পর সূর্য ডোবার পর শীতের কষ্ট যাচ্ছে বেড়ে। এ ধরনের আবহাওয়া চলতি সপ্তাহের বাকি সময়জুড়ে থাকতে পারে। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও, অর্থাৎ শৈত্যপ্রবাহ না বয়ে গেলেও শীতের কষ্ট বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X