কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে টিকিট লাগবে না শিশু পার্কে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ৬টি শিশু পার্ক কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। ওই কর্মসূচির আলোকে সকল শিশু পার্কসমূহ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দ্য হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X