কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন শীতে না গ্রীষ্মে, আগের ইতিহাস কী বলছে

আগামী নির্বাচন শীতে না গ্রীষ্মে, আগের ইতিহাস কী বলছে
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখা যায়, সাধারণত শীতকালে জাতীয় সংসদের নির্বাচন আয়োজিত হয়েছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের শাসনের পতনের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে।

১৯৯১ সালের ওই নির্বাচন অনুষ্ঠিত হয় বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের নেতৃত্বে একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে। এটি ছিল ৫ম জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে।

এরপর বিএনপি শাসনাধীন অবস্থায় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করে। এর ফলে, নির্বাচিত সংসদ খুব কম সময় টিকে থাকার পর একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।

১৯৯৬ সালের জুনে ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০১ সালের অক্টোবর মাসে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় আসে।

একইভাবে, ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে। এর মাধ্যমে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। পরে ২০১৪ সালের জানুয়ারিতে ১০ম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ সালের ডিসেম্বর ১১তম এবং ২০২৪ সালের জানুয়ারিতে ১২তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের নির্বাচনী ইতিহাস থেকে স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়, নির্বাচনগুলো মূলত শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী নির্বাচন কমিশনগুলো শীতকালীন সময়কে নির্বাচনের জন্য বেছে নিয়েছিল, কারণ এই সময়ে ভোটার উপস্থিতি সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালের তুলনায় বেশি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X