কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

এম এ বাতেন ও মো. সাইফুল আলম। ছবি : সংগৃহীত
এম এ বাতেন ও মো. সাইফুল আলম। ছবি : সংগৃহীত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। এতে সভাপতি পদে এম এ বাতেন এবং সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মাহবুব আলী মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৫৮৬ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩০ জন প্রার্থী।

নির্বাচনে কার্যকরী সভাপতি পদে আক্তারুজ্জামান বাবুল, দপ্তর সম্পাদক পদে কাজী মো. জোবায়ের মাসুদ এবং কোষাধ্যক্ষ পদে এ এস এম আহম্মেদ খোকন নির্বাচিত হন। অন্যান্য ৩০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশা করি সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

নির্বাচনে সভাপতি পদে এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলী, কার্যকরী সভাপতি পদে আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল আলম ও আল আমিন খান জয়, দপ্তর সম্পাদক পদে কাজী মো. জোবায়ের মাসুদ ও মহসিন মিয়া, কোষাধ্যক্ষ পদে এ এস এম আহম্মেদ খোকন ও আবুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফয়জুল ইউসুফ চৌধুরী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X