কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

খালেদা বেগম। ছবি : সংগৃহীত
খালেদা বেগম। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাসুদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদা বেগম অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। খালেদা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএস তথ্য সার্ভিসের যোগদেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X