কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত রাখব : নাহিদ ইসলাম

সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় তথ্য উপদেষ্টা। ছবি : সংগৃহীত
সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় তথ্য উপদেষ্টা। ছবি : সংগৃহীত

গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিক রুহুল আমিন গাজী যে লড়াই করে গেছেন আমরা সে পথ অনুসরণ করব উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব। গণমাধ্যমকেও ফ্যাসিবাদ মুক্ত রাখব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর নামাজের জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করে গেছেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজী। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে রুহুল আমিন গাজীর পরামর্শ প্রয়োজন ছিল কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার পরামর্শ থেকে বঞ্চিত হলাম।

বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X