কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টির রাত। ছবি : সংগৃহীত
বৃষ্টির রাত। ছবি : সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১০ আগস্ট) থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ ১১ ও ১২ আগস্ট পর্যন্তও একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকার কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়ে গেছে।

১২ আগস্ট অর্থাৎ পঞ্চম দিনে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেদিন দেশের আটটি বিভাগের প্রায় সব এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

১২

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

১৩

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

১৪

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

১৫

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

১৭

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

২০
X